পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেলেন  সাংবাদিক মোঃ আলম 

Uncategorized জাতীয় জীবনী ঢাকা বিশেষ প্রতিবেদন মানবিক খবর রাজধানী

বজলুর রহমান :  সাংবাদিক মোঃ আলম (৫৫) পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  মৃত্যুকালে তিনি ৩ ছেলে ২ কন্যা সন্তান রেখে গেছেন।


বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে পি জি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেছেন। হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা  মৃত ঘোষণা করেন।

মুন্সিগঞ্জ জেলার থানা শ্রীনগর,সাং দক্ষিণ পাইকসা, গ্ৰামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক ছেলে মোঃ আলম, মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৫৫) বছর। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাত তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মরহুমা সাংবাদিক মোঃ আলম জুরাইন কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে দৈনিক সবুজ বাংলাদেশ সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুদ বলেন, দীর্ঘদিন আমার পত্রিকায় কাজ করেছেন তার মৃত্যুতে গভীর শোক, সাংবাদিক মোঃ আমল তিনি ৩ ছেলে ও ২ মেয়ে সন্তান রেখে গেছেন। তাঁর দীর্ঘ কর্মজীবনে কর্মনিষ্ঠা ও একাগ্রতার কথা পরিবার শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।


বিজ্ঞাপন
👁️ 156 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *