বেনাপোল সীমান্তে ভারতীয় পাসপোর্টধারী যাত্রী হেরোইন সহ আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের পর হেরোইন সহ সঞ্জয় বিশ্বাস নামে এক ভারতীয় পাসপোর্টধারী এক যাত্রীকে আটক করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।


বিজ্ঞাপন

শুক্রবার ২৯ মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের বড় আঁচড়া গাতিপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়। আটককৃত আসামী সঞ্জয় বিশ্বাস ভারতের উত্তর পিরোজপুর এলাকার কার্তিক বিশ্বাসের ছেলে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত জানান, হেরোইনের একটি বড় চালান নিয়ে ভারতীয় এক পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৪৫ গ্রাম হেরোইন সহ সঞ্জয় বিশ্বাস নামে একজনকে গ্রেফতার করা হয়।

এসময় তার সাথে থাকা অপর এক আসামী ৩শ’ ২২ পুরিয়া হেরোইনের একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। সর্বমোট হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৯৬ হাজার টাকা। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *