গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ সাইফুর রশিদ চৌধুরী :  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার করেছে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গত শনিবার টুঙ্গিপাড়া উপজেলার আরমান শেখ নামের এক যুবক নিখোঁজ হন। নিখোঁজের একদিন পর নদীর পাড় থেকে আরমান শেখের (২০) লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন

গত রোববার বিকালে উপজেলার দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি পাওয়া যায় বলে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়। নিহত আরমান শেখ (২০) টুঙ্গিপাড়া  উপজেলার বর্ণি ইউনিয়নের গিমাডাঙ্গা মুন্সিরচর গ্রামের তপু শেখের ছেলে। তিনি ব্যাটারি চালিত ইজিবাইকের চালাতেন।

ওসি আমিনুর জানান  প্রতিদিনের মত গত  শনিবার সকালে ইজিবাইক নিয়ে বের হন আরমান। ওই দিন দুপুর ২টার দিকে সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয় তার। এরপর  থেকে পরিবারের কেউ আরমানের সঙ্গে যোগাযোগ করতে পারেনি।


বিজ্ঞাপন

তিনি বলেন, এরপর রোববার বিকালে স্থানীয়রা দাড়িয়ারকুল নদীর পাড়ে লাশটি দেখে থানায় খবর দেন। তখন পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। লাশের মাথায় ও থুতনির নিচে ধারালো অস্ত্র দিয়ে জখমের চিহ্ন রয়েছে। এখনও তার ইজিবাইকটি পাওয়া যায়নি।


বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে ইজিবাইক ছিনতাই চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। টুঙ্গিপাড়া থানা পুলিশ গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত শুরু করেছে।

👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *