ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে দুই ভাই-বোনের সলিল সমাধি

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন মানবিক খবর রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (রংপুর) :  রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের ভুরারঘাটে ঘাঘট নদীতে গোসল করতে নেমে আজমাইন (১১) ও জিম (৭) নামে জ্যাঠাত-চাচাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  নিহত দু’জন স্থানীয় নর্থ বেঙ্গল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থী। আজমাইন ক্লাস সিক্সে ও জিম ক্লাস ওয়ানে পড়তেন। আজমাইন এর পিতার নাম আনিসুল ও জিমের পিতার নাম রতন মিয়া।

ঘটনাটি ঘটে আজ বুধবার দুপুর আনুমানিক ২টায়। পরে ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ডাক্তার তাদের মৃত্যু ঘোষণা করেন।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *