রংপুরে বিএসটিআই এর বিভাগীয় অফিসের মোবাইল কোর্ট পরিচালনা :  ১০,০০০ টাকা জরিমানা আদায় 

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) :  বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইন্সটিটিউশন  (বিএসটিআই) এর রংপুর বিভাগীয় কার্যালয় এবং রংপুর জেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে আজ বৃহস্পতিবার  ৪ জুন, রংপুরের বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে  শহরের  জাহাজ কোম্পানি মোড়ে অবস্থিত কাচ্চি ডাইন নামক প্রতিষ্ঠানে বিএসটিআই মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বোরহানি পণ্য উৎপাদন, বিক্রি – বিতরণ করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০ জরিমানা করা হয় এবং অবিলম্বে নিবন্ধন সনদ গ্রহণ করার নির্দেশ প্রদান করা হয়।

উক্ত অভিযানে  নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  মোঃ আব্দুল কাইয়ুম খান। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি)  আহসান হাবীব ও ফিল্ড অফিসার (সিএম)  খন্দকার মোঃ জামিনুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন সন্দীপ দাশ, পরীক্ষক (মেট্রোলজি)।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *