মুজিব শতবর্ষে আলোচনা অনুষ্ঠিত

জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ বিকেলে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, সংগঠনের উপদেষ্টা লায়ন মু. মীযানুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন। আলোচনা শেষে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা ও জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


বিজ্ঞাপন
👁️ 149 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *