নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থদের ক্ষমতায় থাকার অধিকার আছে কি?———গোলাম মোহাম্মদ কাদের

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  : কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


বিজ্ঞাপন

আজ এক বিবৃতিতে অভিযুক্ত ধর্ষক ও ভিডিও ভাইরাল করা ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। একই সাথে ধর্ষিতার পরিবারকে প্রয়োজনীয় সামাজিক নিরাপত্তা ও আইনী সহায়তা দেয়ার দাবিও জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, কুমিল্লার মুরাদনগরে নারী ধর্ষণের ঘটনা প্রমান করে দেশের আইন শৃংখলা পরিস্থিতি কতটা নাজুক। দেশে সাধারণ মানুষের জান-মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই।


বিজ্ঞাপন

কেউ জানে না, কে কোথায় হেনস্থার শিকার হবেন। নারীর ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকারের ক্ষমতায় থাকার অধিকার আছে কি? বিবৃতিতে এমন প্রশ্ন রেখেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


বিজ্ঞাপন
👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *