রাজশাহীতে অভিযান : অনুমোদনহীন বিদেশি চকলেট–লজেন্স বিক্রি, জরিমানা গুনলো প্রতিষ্ঠান

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রাজশাহী) : রাজশাহী মহানগরীতে আবারও সক্রিয় হলো ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন ও চোরাইপথে আনা বিদেশি ‘চকলেট ও লজেন্স’ বিক্রির অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।


বিজ্ঞাপন

বুধবার (দুপুর ১২:৩০টায়) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বিভাগীয় কার্যালয়, রাজশাহী-এর উদ্যোগে রাজশাহী মহানগরীতে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এই ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান পরিচালনা কালে দেখা যায়, বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন বিদেশি চকলেট ও লজেন্স বৈধ আমদানি প্রক্রিয়া অনুসরণ না করে বিক্রি করা হচ্ছিল। অভিযানে সাহেব বাজার আরডিএ মার্কেট এলাকায় অবস্থিত ‘মুন এন্টারপ্রাইজ’ নামের প্রতিষ্ঠানকে ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এসময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর সদস্যরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন

জনস্বাস্থ্য ঝুঁকিতে  ? সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএসটিআই’র অনুমোদন ছাড়া খাদ্যপণ্য বাজারজাত করা হলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে শিশুদের মধ্যে এসব বিদেশি ব্র্যান্ডের চকলেট ও লজেন্সের চাহিদা বেশি থাকায় নিয়ন্ত্রণহীন বাজারজাতকরণ নিয়ে উদ্বেগ বাড়ছে।

অভিযান চলবে নিয়মিত : বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জানিয়েছে, ভোক্তা অধিকার ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। অনুমোদনহীন ও মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রাজশাহীর ব্যবসায়ী মহলে এ অভিযান নতুন করে সতর্কবার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এখন প্রশ্ন—আর কোথায় কোথায় চলছে এমন অবৈধ বাণিজ্য? নজরদারি কি যথেষ্ট? সময়ই দেবে তার উত্তর।

👁️ 38 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *