মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন 

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর জাতীয় বিনোদন বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  :  মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এবং শিক্ষার্থীদের নিজেদের মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে উৎসাহিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত ‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।


বিজ্ঞাপন

সম্প্রতি উইনার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, আশুলিয়া, ঢাকায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রায় ১৫০+ শিক্ষার্থী ও শিক্ষক এতে অংশগ্রহণ করেন। ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও ইন্টারেক্টিভ ।

এই কর্মশালায় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ কি, মানসিক অসুস্থতার কম গুরতর ও গুরুতর লক্ষণ গুলো চেনা, মানসিক সুস্থতা কি, কিভাবে মানসিক স্বাস্থ্যকে ভালো রাখা যায়, কোথায় গেলে মানসিক অসুস্থতার সাপোর্ট পাওয়া যায়, এবং প্রয়োজনের সময়ে সহায়তা নেওয়ার গুরুত্বসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রশ্ন, মতামত ও আলোচনায় পুরো সময়জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ।


বিজ্ঞাপন

কর্মশালাটি শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া ইতিবাচক প্রতিক্রিয়া ও মূল্যবান মতামত আমাদের আরও অনুপ্রাণিত করেছে। বিশেষ করে শিক্ষকদের আন্তরিক প্রশংসা ও গঠনমূলক ফিডব্যাক আমাদের এই উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে।


বিজ্ঞাপন

‘মনের যত্ন সবার আগে’ প্রজেক্টের প্রথম কর্মশালাটি সফলভাবে বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন প্রজেক্ট ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা। তাঁর সঙ্গে আয়োজনে ছিলেন এ প্রজেক্টের সদস্য সুখি আক্তার লামিয়া , নুরুন্নাহার আক্তার,এবং রাজিয়া সুলতানা ঝুমুর।

উল্লেখ্য যে, মাইন্ডরিডার ফাউন্ডেশন প্রথমে ঢাকা সিটিতে ৯০ টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তীতে সারা বাংলাদেশ নিজ উদ্যোগে এই কর্মশালা পরিচালনা করবে।।

👁️ 15 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *