বাগেরহাটের রামপালে চাঁদাবাজি ও মৎস্য ঘের দখল চেষ্টার অভিযোগ

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট)  : বাগেরহাটের রামপালে মল্লিকেরবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মল্লিক গ্রামে মাছের ঘের দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে স্থানীয়দের জমি ও মৎস্য ঘের জবরদখলের চেষ্টা চালিয়ে আসছে।


বিজ্ঞাপন

ভুক্তভোগী সূত্রে জানা যায়, আমেরিকা প্রবাসী নাসিমুল খোকনের নিজস্ব জমি ও মাছের ঘের দখলের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ গ্রুপ নির্বাচন পরবর্তী সময় থেকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগে উল্লেখ করা হয়, একই ইউনিয়নের একটি রাজনৈতিক দলের নামধারী কয়েকজন ব্যক্তি এ কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন জাহিদুল, পলক (সাধারণ সম্পাদক), মোহাম্মদ জাহিদ (সাংগঠনিক সম্পাদক) এবং তাদের সহযোগী হিসেবে লাভলু হাওলাদার, আলাউদ্দিন হাওলাদার, রাসেল, নাসির, কবিরুলসহ আরও অনেকে।


বিজ্ঞাপন

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা এলাকায় বিভিন্ন মৎস্য ঘের দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে রামপাল থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও এখনো পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তার করতে পারেনি বলে অভিযোগ রয়েছে।


বিজ্ঞাপন

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, দলীয় পদ থেকে বহিষ্কার এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। অন্যথায় তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে পুরো ইউনিয়নসহ আশপাশের এলাকাবাসী চরম অনিরাপত্তার মধ্যে রয়েছে বলে জানান তারা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

👁️ 82 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *