‎মাদারীপুরে টিফিন খেয়ে অসুস্থ ৬ বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থী

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

অপি মুন্সী শিবচর, ( মাদারীপুর)  :  মাদারীপুরে স্কুলের টিফিন খেয়ে অন্তত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে ৬ জন শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়দের দাবি, বিভিন্ন এলাকায় আরও প্রায় ৩০ জনের মতো শিক্ষার্থী অসুস্থ হয়েছে।


বিজ্ঞাপন

‎বুধবার (৮ এপ্রিল) দুপুরে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে।

‎আক্রান্ত বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে— পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাউজদি সরকারি প্রাথমিক বিদ্যালয়, করদি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা জানান, সরকারি ফিডিং কার্যক্রমের আওতায় শিক্ষার্থীদের মাঝে পাউরুটি ও ডিম বিতরণ করে সমতা ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। খাবার গ্রহণের কিছুক্ষণ পরই শিক্ষার্থীদের মধ্যে পেটব্যথা, বমি, ডায়রিয়ার মতো উপসর্গ দেখা দেয়।

‎এ ঘটনায় পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আনিকা, জামিলা, রাহিমা, মীম ও চতুর্থ শ্রেণির রাবেয়া ও তাবাসসুমকে পেটে ব্যথায় গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা।

‎পোকরারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মেহেরুন চৌধুরী বলেন, আমাদের স্কুলের ৬ শিক্ষার্থী পেটে ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শিক্ষার্থীরা জানিয়েছে, রুটি খাওয়ার পর থেকেই এ সমস্যা শুরু হয়েছে। তবে এখন ও  তারা কিছুটা সুস্থ আছে বলে জানতে পেরেছি।

‎মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরীফ মোহাম্মদ মারুফ হোসেন বলেন, বিকেল পর্যন্ত আমরা ৫টি বিদ্যালয়ের তথ্য পেয়েছি। সেখানে মেয়াদোত্তীর্ণ রুটি ও ডিম খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। একটি বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 152 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *