লালমনিরহাটের সাবেক এমপি রুমী গ্রেফতার

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রংপুর রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রিয়াজুল হক সাগর, (রংপুর)  :  লালমনিরহাট-৩ আসনের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট ডিবি পুলিশ জানায়, বুধবার রাতে তাকে ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে। তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, নাশকতা ও প্রতারণার অভিযোগে মামলা রয়েছে মোট পাঁচটি মামলা রয়েছে।


বিজ্ঞাপন

লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি লালমনিরহাট ছেড়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকে আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এছাড়া রংপুর মহানগর ও লালমনিরহাট সদর থানার মামলায় চার্জশিটভুক্ত আসামি।


বিজ্ঞাপন

গ্রেপ্তার সফুরা বেগম রুমী লালমনিরহাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

👁️ 173 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *