
মো: হাবিবুর রহমান : যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব মোঃ খসরুজ্জামান খসরু–এর আমন্ত্রণে গতকাল ১৮ মে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের দোকান পরিদর্শন করেন ভূঁইয়া গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়া। পরিদর্শনকালে খসরুজ্জামান খসরু ফুল দিয়ে অতিথিকে শুভেচ্ছা জানান এবং তাকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

পরে খসরুজ্জামান খসরুর নতুন ক্যাফে শপ ভেন্টি কফি শপ–এর শুভ উদ্বোধন করেন কবীর আহমেদ ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, রানা হামিদ, কাজী মামুনসহ যুক্তরাজ্য বিএনপি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের পুরো সময়জুড়ে উষ্ণ আতিথেয়তা, সৌহার্দ্যময় পরিবেশ এবং প্রবাসী কমিউনিটির পারস্পরিক একাত্মতা উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করে।

প্রবাসে থেকেও কমিউনিটির উন্নয়ন, ব্যবসা সম্প্রসারণ এবং সংগঠনভিত্তিক সৌহার্দ্য বজায় রাখার যে ইতিবাচক মনোভাব নেতৃবৃন্দ দেখিয়েছেন—সেটি এদিনের অনুষ্ঠানে বিশেষভাবে ফুটে ওঠে।

প্রবাসী বাংলাদেশিদের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অগ্রযাত্রায় এমন উদ্যোগ আরও ভ্রাতৃত্ব, সহযোগিতা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ মন্তব্য করেন।(মোঃ
