তাহেরপুরে জমে উঠেছে পশুর হাট, ক্রেতা-বিক্রেতার উপচে পড়া-ভিড়

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজশাহী সারাদেশ

মো: জাহাঙ্গীর আলম, (রাজশাহী)  :  রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ঐতিহ্যবাহী পশুর হাট। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে,আজ শুক্রবার দূর-দূরান্ত থেকে ছাগল ও গুরু নিয়ে হাটে আসেন খামারিরা ও ব্যবসায়ীরা।এবং বিভিন্ন জায়গায় থেকে বিক্রেতা এবং ক্রেতারাও হাটে আসেন।


বিজ্ঞাপন

তাহেরপুর কলেজ মাঠজুড়ে সারিবদ্ধভাবে রাখা হয় বিভিন্ন আকারের গরু ও ছাগল। হাটজুড়ে ছিল কোরবানির পশুর হাঁকডাক, দরদাম আর মানুষের ব্যস্ত উপস্থিতি। ছোট, মাঝারি ও বড় আকারের পশুর পাশাপাশি দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

হাটে আসা অনেক ক্রেতা জানান, কোরবানির জন্য ভালো ও স্বাস্থ্যসম্মত পশু কিনতেই তারা এই ঐতিহ্যবাহী তাহেরপুর হাটে এসেছেন। অন্যদিকে বিক্রেতারাও ভালো দামের আশায় সকাল থেকেই পশু নিয়ে অবস্থান নেন মাঠজুড়ে।


বিজ্ঞাপন

হাটের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি যানজট ও অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয় প্রশাসনের তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।


বিজ্ঞাপন

এছাড়াও পশু পরিবহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ছাড়পত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশে বেচাকেনা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন ক্রেতা-বিক্রেতারা।

স্থানীয়দের ধারণা, ঈদ যত ঘনিয়ে আসবে, তাহেরপুর কলেজ মাঠে বসা এই ঐতিহ্যবাহী পশুর হাটে ক্রেতা ও বিক্রেতার উপস্থিতি আরও বাড়বে এবং জমে উঠবে কোরবানির পশুর কেনাবেচাও।

👁️ 231 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *