কুমিল্লায় ৪ হাজার পিছ ইয়াবাসহ আটক-১

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

এ.কে পলাশ (কুমিল্লা)  :  কুমিল্লা সদর শালধর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিছ ইয়াবাসহ মোঃ মোস্তাক নামে এক ব্যক্তিকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।


বিজ্ঞাপন

রবিবার (৩১ মে) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে কুমিল্লা সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ি সংলগ্ন গোমতী নদীর আইলের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মোঃ মোস্তাক (৫০) গোলাবাড়ি (ভুঁইয়া বাড়ি) এলাকার মৃত শামসুল হক ভূঁইয়ার ছেলে।


বিজ্ঞাপন

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে জেলার সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের শালধর মাস্টার বাড়ি সংলগ্ন গোমতী নদীর আইলের পাকা সড়কে অভিযান পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করে তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।


বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

👁️ 229 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *