
মোঃ হাবিবুর রহমান : আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি অফিস:-বিপুল উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৮টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত ইউনিয়ন বরিশল ইউনিয়নের বরিশল গ্রামে ঈদের নামাজ আদায় করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব-২ আব্দুর রহমান সানি সহ গ্রামবাসী।

ঈদের নামাজ আদায় শেষে প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব- ২ আব্দুর রহমান সানি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, সবার কাছে দোয়া চেয়েছেন এবং আন্তরিকভাবে চেষ্টা করেছেন আমাদের ঈদের যেন নির্বিগ্ন হয়।
বিশেষ করে তিনি পরিবহন খাতকে খুব গুরুত্ব দিয়েছিলেন, যাতে খুব সুশৃংখলভাবে যতটুকু সম্ভব দুর্ঘটনায় এড়িয়ে আমরা যেন আবার বাসা বাড়ীতে ফিরে যেতে পারি। সেই ক্ষেত্রে তিনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে তাগাদা দিয়েছেন এবং নির্দেশ দিয়েছেন যেন আইন-শৃঙ্খলার অবনতি না হয়।

আইনশৃঙ্খলা যেন ঠিক থাকে। পাশাপাশি পরিবহন খাত যেন আবার সুশৃংখল ভাবে ঘরমুখি মানুষকে ফিরিয়ে নিয়ে যেতে পারে। এবছর মানুষ অনেকটাই নির্বিঘ্নে বাসা-বাড়ীতে ফিরেছে, দাবিকরে তিনি বলেন,আমরা আশা করি ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

নিজের কৈশরের স্মৃতি চারণ করেন তিনি আরো বলেন, আমি দীর্ঘ ২০ বছর পর আমার গ্রামে এসেছি ঈদ করার জন্য। আমি আবেগে আপ্লুত। সবাইকে নিয়ে ঈদ করছি। এখনো আমার কাছে বিশ্বাস হচ্ছে না।
আমার প্রবাস জীবন ছিল ১৮ বছর দেশে ফিরে দুই বছর প্রায় ২০ বছর পরে এখানে এসে অনেক কিছুই অচেনা লাগছে। তবে খুব ভালো লাগছে। বরিশল যেহেতু আমার বাড়ি, এখানে আমার বেড়ে ওঠা, আমার স্কুল ছিল আখাউড়াতে।
তাই আমাদের আখাউড়ার এই সদ্য নবগঠিত নতুন ইউনিয়ন “বরিশল”কে আমি পারিবারিক ভাবে, সরকারিভাবে, যতটুকু পারি আমরা এটাকে একটা মডেল ইউনিয়ন হিসেবে দাঁড় করাতে চাই। আইনশৃঙ্খলা, যাতায়াত ব্যবস্থা বিশেষ করে পরস্পরের ভ্রাতৃত্ববোধ যতটা উন্নয়ন করাযায়। আমরা আশা করি খুব শীঘ্রই এর প্রতিফলন পাব। আপনারা সবাই দোয়া করবেন।
বরিশল ঈদগাহ মাঠে ঈদের নামাজে ইমামতি করেন, সোনাকান্দা জামিয়া শামসুল হুদা রহমানিয়া শরিয়া মাদ্রাসার সিনিয়র মাওলানা সাকিরুল ইসলাম।
