গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি  (গোপালগঞ্জ)  :  গোপালগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই-২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের *স্বচ্ছতা* সম্মেলন কক্ষে সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: আরিফ-উজ-জামান, মহোদয়ের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য”জনাব এ কে এম বাবর মহোদয, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, জনাব মো: হাবীবুল্লাহ মহোদয়।


বিজ্ঞাপন

সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেছেন।


বিজ্ঞাপন

জেলা আইনশৃঙ্খলা বিষয়ক সভায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও নাশকতামূলক কার্যক্রম পর্যালোচনা, মাদকের বিরুদ্ধিসহ সকল ধরনের অপরাধ অনলাইন জুয়া, সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, মানব পাচার প্রতিরোধ, সড়কের শৃঙ্খলা ও ফুটপাত দখলমুক্তকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা ও জনভোগান্তি সৃষ্টি করে এমন অপরাধ দমনে আরও সক্রিয় হওয়ার মনোভাব ব্যক্ত করেন এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ, স্থিতিশীল ও স্বস্তিদায়ক পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতা ব্যক্ত করেন।

👁️ 181 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *