মোবাইল ফোন ব্যবহার নিয়ে মায়ের বকুনি, কুড়িগ্রামে স্কুলছাত্রীর আত্মহত্যা

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

কুড়িগ্রাম প্রতিনিধি  :  কুড়িগ্রামের রাজারহাটে মায়ের শাসনের অভিমানে নিপা রাণী রায় (১৮) নামে এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। রোববার (২১ জুন) দুপুর ২টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ছলিম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নিপা রাণী রায় ওই এলাকার শ্রী নির্মল রায়ের মেয়ে।


বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অজান্তে নিপা রাণী একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতেন। বিষয়টি নিয়ে রোববার সকালে তার মা তাকে মোবাইল ফোন ব্যবহার না করে পড়াশোনায় মনোযোগ দেওয়ার জন্য শাসন করেন। পরে অভিমান করে দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে পড়েন তিনি।

একপর্যায়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে রাজারহাট থানা পুলিশ ঘটনাস্থল থে‌কে মরদেহ উদ্ধার করে।


বিজ্ঞাপন

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, পড়াশোনা ও মোবাইল ফোন ব্যবহার নিয়ে মা শাসন করায় অভিমানে ওই ছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *