পোরশায় সাপের কামড়ে কিশোরের মৃত্যু, ওঝার কাছে নেওয়ায় মূল্যবান সময় নষ্ট

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মমিন আলী,  (যশোর শার্শা)  :  নওগাঁর পোরশা উপজেলায় বিষধর সাপের কামড়ে রাকিবুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার নিতপুর ইউনিয়নের পশ্চিম হরিপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাকিবুল ওই গ্রামের মমতাজ আলীর ছেলে।


বিজ্ঞাপন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ শয়নকক্ষে থাকা অবস্থায় রাকিবুলকে একটি বিষধর সাপ কামড় দেয়। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে দ্রুত পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও চিকিৎসাধীন অবস্থায় রাকিবুলের মৃত্যু হয়।


বিজ্ঞাপন

পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মোসা. নাসিমা সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই সাপের বিষ শরীরে ছড়িয়ে পড়েছিল। যথাযথ চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।


বিজ্ঞাপন

তিনি সাপের কামড়ের ঘটনায় ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “সাপে কাটার পর সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে এলে রোগীকে বাঁচানোর সম্ভাবনা অনেক বেশি থাকে।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সাপে কামড়ালে আতঙ্কিত না হয়ে রোগীকে শান্ত রাখা, আক্রান্ত অঙ্গ যতটা সম্ভব স্থির রাখা এবং দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়াই সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

👁️ 28 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *