নেত্রকোনার মোহনগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস কর্মীসহ আটজনকে আটক করেছে পুলিশ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মহিউদ্দিন তালুকদার (নেত্রকোনা)  :  বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরশহরের টেংগাপাড়া এলাকার একটি গোপন জুয়ার বোর্ডে এই অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন

​আটক আটকদের পরিচয় ​মো. সোহেল রানা (৪৪), সদস্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ​হারুন অর রশিদ ওরফে তরুণুর রশিদ খান (৪৩), লিডার, ময়মনসিংহ ফায়ার সার্ভিস। ​মো. জিয়া উদ্দিন (৪০), কর্মচারী, নির্বাচন অফিস।

​কমল মিয়া (৪৩), সভাপতি, সমাজ-সহিলদেও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদল। দেওয়ান কামরুল হাসান সায়েম (৪৩), টেংগাপাড়া। মোহাম্মদ আলী রুবেল (৪৪), দৌলতপুর। ​মো. আমীন (৪২), পাবই গ্রাম। ​মিনামুল (৩৫), ঝিকরওয়ালা গ্রাম। ​


বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।


বিজ্ঞাপন

আটককৃতদের মধ্যে সরকারি কর্মচারীদের পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে, যাতে তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া যায়।

👁️ 64 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *