গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :  বাগেরহাটের শরণখোলায় মনিকা রাণী (৪০) নামে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। শুক্রবার (২৫সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ঘরে থাকা চালের পোকা দমনের গ্যাস ট্যাবলেট (অ্যালুমিনিয়াম ফসফাইড) খেয়ে অসুস্থ হয়ে পড়েন মনিকা।


বিজ্ঞাপন

স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালিন অবস্থায় বিকাল তিনটার দিকে তার মৃত্যু হয়, এমনটাই জানিয়েছে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

নিহত মনিকা রাণী উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ী গ্রামের বাকপ্রতিবন্ধী কৃষ্ণ তড়ুয়ার স্ত্রী। এই দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে।


বিজ্ঞাপন

তবে, কী কারণে দুই সন্তানের মায়ের এই আত্মহত্যা, তা নিশ্চিত করে জানাতে পারেনি পুলিশ ও নিহতের পরিবার। স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিকা রাণী দুপুরে চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে ঘরের মধ্যে ছটফট করতে থাকেন।


বিজ্ঞাপন

এসময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসা চলার সময় তার মৃত্যু হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. আমির হোসেন জানান, মনিকা রাণীকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসার পর ওয়াশ করার সময়ই তার মৃত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম সন্ধ্যায় জানিয়েছেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ##

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *