নিজস্ব প্রতিনিধি : রোববার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নারায়ণগঞ্জ এর উদ্যোগে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিফা খান এর নেতৃত্বে ডিএনসি, নারায়ণগঞ্জ টিম রূপগঞ্জ থানাধীন তারাবো দক্ষিণ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১. নামঃ মোঃ সাহাবুদ্দিন (৪৩), পিতাঃ মৃতঃ সামছুল হককে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ০৬ মাসের কারাদণ্ড এবং ১০০০/- জরিমানা অনাদায়ে আরও ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

👁️ 128 News Views
