নিজস্ব প্রতিনিধি : গোদাগাড়ী থানার মামলা নং- ১৯, তাং ১৩/০৮/২০২০, ধারা -এসিড অপরাধ আইন ২০০২ এর ৫(ক)৯খ) সংক্রান্ত ঘটনায় জড়িত তদন্ত প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ১) মোঃ শাহাদৎ হোসেন মিঠু (২৪) পিতা- ওমর বাদশা গ্রাম- নারায়নপুর থানা-গোদাগাড়ী জেলা -রাজশাহীকে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোঃ জহুরুল ইসলাম সিআইডি রাজশাহী সংগীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই, রাত সাড়ে ১০ টার সময় রাজশাহী মহানগরির রাজপাড়া থানা এলাকা হতে এলাকা হতে গ্ৰেফতার করেন। উক্ত আসামি ঘটনার পর হতে দীর্ঘ দিন পলাতক ছিল। আসামিকে জিজ্ঞাসাবাদের স্বার্থে রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

👁️ 121 News Views
