চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

জাতীয় জীবন-যাপন স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুর ১টা ২৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি। ওবায়দুল কাদের সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ফলোআপ চিকিৎসা করাবেন। এর আগে এই হাসপাতাল থেকেই চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের জানান, আগামি ১৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে মন্ত্রী ওবায়দুল কাদেরের।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *