নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মতবিনিময়

অপরাধ

বিশেষ প্রতিবেদক : বুধবার ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শকদের (উত্তর সিটি কর্পোরেশন এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) দায়িত্ব ও কার্যাবলি আরো গতিশীল করার লক্ষে কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফএসএ’র সদস্য (যুগ্মসচিব) মোঃ রেজাউল করিম এবং সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) শাহনওয়াজ দিলরুবা খান।

সভায় আরো উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের পরিচালক ড. সহদেব চন্দ্র সাহা, অতিরিক্ত পরিচালক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মনিটরিং অফিসার, খাদ্য বিশ্লেষক, ঢাকা মেট্রোপলিটনের নিরাপদ খাদ্য অফিসার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মতবিনিময় সভা শেষে নিরাপদ খাদ্য পরিদর্শকদের বিএফএসএ’র লোগো সম্বলিত উপহার (ছাতা) প্রদান করা হয়।


বিজ্ঞাপন

 

 

 

👁️ 129 News Views