মুন্সীগঞ্জে ইউপি নির্বাচন উপলক্ষে নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : আগামীকাল ২৮ নভেম্বর তৃতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি থানাধীন ২১ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন/২০২১ উপলক্ষে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত ব্রিফিং প্যারেডে নির্বাচনে দায়িত্বরত সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার লক্ষে বিভিন্ন দিক- নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন আব্দুল মোমেন পিপিএম, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ।

উক্ত নির্বাচনী ব্রিফিংকালে সুমন দেব, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মুন্সীগঞ্জ। মোঃ আদিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), মুন্সীগঞ্জ। আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, শ্রীনগর সার্কেল, মুন্সীগঞ্জ। মোঃ মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, মুন্সীগঞ্জ সার্কেল, মুন্সীগঞ্জ। মোঃ রাসেল মনির, সিনিঃ সহকারী পুলিশ সুপার(ট্রাফিক), মুন্সীগঞ্জ। রাসেদুল ইসলাম, সিনিঃ সহকারী পুলিশ সুপার, সিরাজদিখান সার্কেল, মুন্সীগঞ্জ। মোহাম্মদ হেলাল উদ্দিন, ডিআইও(১), ডিএসবি, মুন্সীগঞ্জ। মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অফিসার ইনচার্জ, মুন্সীগঞ্জ থানা, মুন্সীগঞ্জ। মোল্লা সোহেব আলী, অফিসার ইনচার্জ, টঙ্গীবাড়ি থানা, মুন্সীগঞ্জ। মোঃ আবুল কালাম আজাদ পিপিএম, অফিসার ইনচার্জ, ডিবি, মুন্সীগঞ্জ। আজিজুর রহমান, ডিআইও(২), ডিএসবি, মুন্সীগঞ্জ সহ অন্যান্য পুলিশ অফিসার, আনসার অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।

 

👁️ 141 News Views