নিজস্ব প্রতিনিধি ঃ “সুস্বাস্থ্যের মূলনীতি, নিরাপদ খাদ্য ও স্বাস্থ্যবিধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ম বারের মতো জাতীয় নিরাপদ খাদ্য দিবস -২০২২ এর আলোচনা সভা নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে বুধবার ২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত হয়। 
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ।
অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারজানা ইয়াসমিন সোনিয়া।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,এনজিও প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ী, শিক্ষক সাংবাদিকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা নির্মানে সকলে একসাথে কাজ করবেন বলে একমত পোষণ করেন।
👁️ 130 News Views
