বরিশালে ১২ কেজি গাঁজা সহ ১ জন আটক

Uncategorized অপরাধ

নিজস্ব প্রতিনিধি ঃ গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ এপ্রিল, সাড়ে ৫ টায় কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টিম নগরীর কোতোয়ালি মডেল থানাধীন ১৬ ওয়ার্ডস্থ পুলিশ লাইন্স সংলগ্ন অঞ্জন শো-রুম এর সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনায়, পটুয়াখালী জেলার বাউফল থানাধীন ০৬ নং ওয়ার্ডস্থ কালীসূরী শিবপুর এলাকার মোসম্মৎ ফরিদা বেগম ও মোঃ আঃ কালাম হাওলাদারের ছেলে আঃ কাদের ওরফে ফয়সাল (৩২) কে ১২ কেজি গাঁজা সহ আটক করেন।

এসময়ে একই এলাকার অপর সহযোগী নূর হোসেন সিকদারের ছেলে মোঃ আব্দুল্লাহ সিকদার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আসামীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 124 News Views