বরিশালে ১১৮০ পিচ ইয়াবা সহ ৩ জন আটক

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গত মঙ্গলবার ২৬ এপ্রিল, ৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এস আই/মেহেদী হাসান-২ এর নেতৃত্বে একটি চৌকস টিম সিএন্ডবি রোড, কাজীপাড়া, তেমাথা পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান পরিচালনা কালে , সাজ্জাদ হোসেন সুমন হাওলাদার (৩২), পিতাঃ মোঃ বাবুল হাওলাদার, সাং- উত্তর জাগুয়া, ২৬ নং ওয়ার্ড, রিয়াল সিকদার (৩২), পিতাঃ মৃত আক্কাস আলী সিকদার, সাং- সিকদার পাড়া, ১৩ নং ওয়ার্ড ও মোঃ সোহাগ ওরফে পাসপোর্ট সোহাগ, পিতাঃ আনিচুর রহমান, সাং- হাতেম আলী কলেজ চৌমাথা, মুসলিম পাড়া, ১৫ নং ওয়ার্ড, সর্ব থানা, কোতয়ালী, জেলা, বরিশালদের ১১৮০ (এক হাজার একশত) পিচ ইয়াবা সহ আটক করেন।

গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views