নীলফামারিতে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ পুলিশি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উচ্ছ্বাসে নীলফামারী জেলা জুড়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

গতকাল মঙ্গলবার ৩ মে, পবিত্র ঈদ-উল- ফিতরের নামাজ আদায় কালে নীলফামারী জেলার বিভিন্ন স্থানের ঈদগাহে সুষ্ঠুভাবে ঈদের জামাত অনুষ্ঠানে নেয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। তাই ঈদগাহে সকল প্রবেশ পথে সতর্ক অবস্থানে পুলিশ সদস্যরা অবস্থান নেয়।

নীলফামারী জেলা জুড়ে পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা ছিলো নজরে পড়ার মতো।


বিজ্ঞাপন
👁️ 120 News Views