বিএমপি’র পুলিশ কমিশনার এর দায়িত্ব পেলেন প্রলয় চিচিম

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বরিশাল মেট্রোপলিটন পুলিশের মাননীয় পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার এর পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকায় বদলী জনিত কারণে গত মঙ্গলবার ১৭ মে, ১টা ৩০ মিনিটের সময় পুলিশ কমিশনার কার্যালয়ে, অতিরিক্ত পুলিশ কমিশনার সদর-দপ্তর প্রলয় চিসিম এর নিকট বরিশাল মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব অর্পণ করেন।

এর আগে সকাল এগারোটায় বিএমপি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টার পুলিশ লাইন্স বরিশাল প্রাঙ্গণ থেকে বাংলাদেশ পুলিশের বর্ণাঢ্য প্রথা ও ঐতিহ্যের সাথে অতিরিক্ত আইজিপি জনাব মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার কে বিদায় জানানো হয়।


বিজ্ঞাপন
👁️ 125 News Views