নিজস্ব প্রতিবেদক ঃ বুধবার ১৮ মে, রাজধানীর রামপুরা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বাধ্যতামূলক পণ্য লেদার ফুটওয়্যার বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয় ও বাজারজাতের অপরাধে ঢাকা বুট বার্ন, হাউজ-৫, মেইন রোড, বনশ্রী, ঢাকা প্রতিষ্ঠানটিকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ রকিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।

👁️ 115 News Views
