কেএমপির মাদক বিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৬ জন গ্রেফতার

Uncategorized অপরাধ

মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেলসহ ৬ (ছয়) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে।
উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ আমজাদ হোসেন খাঁন (৪০), পিতা-মৃত: বেলায়েত আলী খাঁন, সাং-আটারই খাঁ বাড়ি, থানা-তালা, জেলা-সাতক্ষীরা, মোঃ লিটন(৩৯), পিতা-মোঃ জব্বার শেখ, সাং-মাথাভাঙ্গা কাজী পাড়া, থানা-লবণচরা, মোঃ ফয়সাল (২৫), পিতা-ওমর ফারুক, সাং-বড় বয়রা পালপাড়া, থানা-খালিশপুর, মোঃ মাসুম ব্যাপারী (২৩), পিতা-মৃত: হাসু ব্যাপারী, সাং-মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড়, থানা-দৌলতপুর; রমেশ মন্ডল@বাবু (৫০), পিতা-দশরথ মন্ডল, সাং-রংপুর সাড়াতলা, থানা-আড়ংঘাটা এবং মোঃ আরিফুজ্জামান ময়না (৩৮), পিতা-মৃত: মোঃ বজলুর রহমান, সাং-৫৪/১ শেখপাড়া ক্রস রোড, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগরীদের’কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখিত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৬ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 128 News Views