পদ্মা সেতুর উদ্বোধন দেশবাসীর স্বপ্নপূরণ

Uncategorized জাতীয়

মামুন মোল্লা (খুলনা) ঃ “পদ্মা সেতুর উদ্বোধন দেশবাসীর স্বপ্নপূরণ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে ফলক উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতু উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
খুলনা জেলা স্টেডিয়ামে পদ্মাসেতুর উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন; “এই সেতু শুধু সেতু নয়, ইট, সিমেন্ট, কংক্রিটের স্থাপনা নয়, এই সেতু আমাদের অহঙ্কার, আমাদের গর্ব, এই সেতু আমাদের শক্তিমত্তা আর মর্যাদার প্রতীক।” কেন্দ্রীয় পর্যায়ে উদ্বোধন শেষে খুলনা স্টেডিয়ামে এক আড়ম্বরপূর্ণ পরিবেশে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জেলা পর্যায়েও পদ্মা সেতুর শুভ উদ্বোধন অনুষ্ঠান উদযাপন করা হয়। পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা।


বিজ্ঞাপন
👁️ 45 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *