সিএমপি ডিবি’র অভিযানে ৫০ টি চোরাই মোবাইল সহ ৪ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল বৃহস্পতিবার ৩০ জুন ৯ টা .৪০ মিনিটের সময় সিএমপি ডিবি বন্দর ও পশ্চিম বিভাগের স্পেশাল টিম নগরীর ইপিজেড থানাধীন ব্যরিষ্টার কলেজস্থ ক্যাফে জমজম হোটেল এন্ড রেষ্টুরেন্ট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ টি চোরাই মোবাইল সহ মোঃ সোহেল, মোঃ আশরাফুল মিয়া, মোঃ সিরাজুল ইসলাম ও মোঃ গোলাম নুর মিয়া কে আটক করেন।

জিজ্ঞাসাবাদে ধৃত ব্যাক্তিরা জব্দকৃত মোবাইল সেটগুলো চোরাই বলে স্বীকার করে। তারা জানায় বর্ণিত চোরাই মোবাইল ফোনগুলি তারা চোরাই জেনেও বিভিন্ন ব্যক্তির নিকট হতে কম দামে সংগ্রহ করে বিক্রি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন যাবৎ চোরাই মোবাইল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *