‘রসমেলা’ এর সত্ত্বাধিকারী মিঠুর মাতা রেখা বালা ঘোষের মৃত্যুতে রাসিক মেয়রের শোক

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ৩ জুলাই
মিষ্টির বিপণী ‘রসমেলা’ এর সত্ত্বাধিকারী পরিমল ঘোষ মিঠুর মাতা রেখা বালা ঘোষের (৮৫) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। রবিবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।

শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মহোদয় নগরীর ঘোষপাড়া নিবাসী রেখা বালা ঘোষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এদিকে রোববার দুপুরে নগরীর ঘোষপাড়ায় রেখা বালা ঘোষকে দেখতে যান মেয়র খায়রুজ্জামান লিটন। এ সময় তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন রেখা বালা ঘোষ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।


বিজ্ঞাপন
👁️ 44 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *