কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৬০০ গ্রাম গাঁজা সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

মামুন মোল্লা (খুলনা) ঃ গতকাল মঙ্গলবার ১৯ জুলাই, ১ টা ৫০ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র খালিশপুর থানা পুলিশের একটি বিশেষ টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে খালিশপুর থানাধীন বয়রা মুজগুন্নি মেলার মাঠ সংলগ্ন ইউনাইটেড ক্লাবের সামনে পাঁকা রাস্তার উপর হতে ৬০০ গ্রাম গাজা সহ ১ জন মাদক ব্যাবসায়ী কে গ্রেফতার করা হয়। কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর নাম ও ঠিকানা যথাক্রমে, আবু সুফিয়ান (২১), পিতা-সাইফুল ইসলাম, সাং-কাশিয়াডাঙ্গা মাঝের পাড়া, থানা-শার্শা, জেলা-যশোর।
এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে খালিশপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ১ টি মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 4384 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *