অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) খন্দকার লাবনী’র মৃত্যুতে কেএমপির পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত

Uncategorized অন্যান্য

মামুন মোল্লা (খুলনা) ঃ বৃহস্পতিবার ২১ জুলাই, খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) খন্দকার লাবনী’র মৃত্যুতে খুলনা মেট্রোপলিটন পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।

বাংলাদেশ পুলিশের ৩০ তম বিসিএস ব্যাচ এর এই পুলিশ কর্মকর্তা গত মঙ্গলবার ২০ জুলাই, রাত ১১ টার সময় ছুটিতে থাকা অবস্থায় মাগুরা জেলার গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি মৃত্যুকালে স্বামী, দুই সন্তান, পিতা-মাতাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের এই দক্ষ কর্মকর্তার অকাল মৃত্যুতে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *