মামুন মোল্লা (খুলনা) ঃ
বৃহস্পতিবার ৪ আগস্ট, বিকেল সাড়ে ৪ টার সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র হেডকোয়ার্টার্সের পুলিশ কমিশনার কার্যালয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা কেএমপি’তে সদ্য যোগদানকৃত অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ সাজিদ হোসেন’কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্ এবং সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) ইমদাদুল হক।

👁️ 139 News Views
