রাজধানীর কোতয়ালীতে র‍্যাবের অভিযানে ২৪০৫৬০ পিস অবৈধ বিদেশী ঔষধ সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর কোতয়ালী এলাকা হতে ২৪০৫৬০ পিস অবৈধ বিদেশী ঔষধ সহ ঔষধ কালোবাজারী চক্রের ১ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব, এ খবর সংশ্লিষ্ট সুত্রের

জানা গেছে, সম্প্রতি র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার কোতয়ালী থানাধীন ইসলামপুর রোড হাজী রানী মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযান পরিচালনা কালে আনুমানিক ১৫,০০,০০০ (পনের লক্ষ) টাকা মূল্যের ২,৪০,৫৬০ (দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচশত ষাট) পিস অবৈধ বিদেশী ঔষধ সহ ঔষধ কালোবাজারী চক্রের ১ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আমিনুল হক (৩৩) বলে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *