মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুই গোলা পড়লো বাংলাদেশে

Uncategorized আন্তর্জাতিক

নিজস্ব প্রতিনিধি ঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী দুটি যুদ্ধ বিমান ও দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়েছে। দুটি গোলা পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ।

স্থানীয় সূত্রে জানা যায় শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আট নং ওয়ার্ডের রেজু আমতলী বিজিবি বিওপি’র আওতাধীন সীমান্ত পিলার ৪০ ও ৪১ এর মাঝামাঝি এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর দুটি যুদ্ধ বিমান এবং দুটি ফাইটিং হেলিকপ্টার ঢুকে পড়ে। এই সময় যুদ্ধ বিমান থেকে আনুমানিক ৮/১০ টি গোলা ফায়ার করা হয় এবং হেলিকপ্টার থেকে আনুমানিক ত্রিশটি ফায়ার করতে দেখা যায়।

এতে ৪০ নং সীমান্ত পিলার এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে ১২০ মিটার ভেতরে যুদ্ধ বিমান হতে ফায়ারকৃত দুটি গোলা পতিত হয়।
এছাড়া এক নং ওয়ার্ডের তুমব্রু বিজিবি বিওপির সীমান্ত পিলার ৩৪-৩৫ এর মাঝামাঝি প্রতিপক্ষ ২ বিজিপির তুমব্রু রাইট ক্যাম্প থেকে ৪ রাউন্ড ভারী অস্ত্রের ফায়ার করা হয় যা এখনো চলমান রয়েছে।
মুরিঙ্গাঝিরি ক্যাম্পে ও তুমব্রু রাইট ক্যাম্প থেকে থেমে থেমে মর্টার ফায়ার চলমান রয়েছে বলে জানা যায়।

তুমব্রু সীমান্তে মিয়ানমারের এমন কর্মকাণ্ডে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আজিজ এসব তথ্য নিশ্চিত করার পাশাপাশি বলেন, সকাল থেকে তুমব্রু সীমান্ত এলাকায় মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার উড়তে দেখা যাচ্ছে। থেমে থেমে যুদ্ধ বিমান ও হেলিকপ্টার থেকে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করা হচ্ছে।

বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনা সত্যতা স্বীকার করে জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরো জানান, আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি।


বিজ্ঞাপন
👁️ 121 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *