নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ১৭ অক্টোবর, রংপুর জেলা পরিষদ নির্বাচন-২০২২ এর ভোট কেন্দ্র পরিদর্শন করেন মোঃ আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর এবং রংপুর জেলার পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর।
ভোট কেন্দ্র সমূহ পরিদর্শন কালে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় পুলিশ সুপার মহোদয় ভোটার ও মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় করেন।
ভোটের শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে উপস্থিত সকল ভোটার, প্রার্থী ও তাদের এজেন্টগণ স্বস্তি প্রকাশ করেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
ভোটের শান্তিপূ্র্ণ পরিবেশ ধরে রাখতে পুলিশ সুপার রংপুরের সকল প্রার্থী ও সমর্থকদের আহবান জানান। ভোট কেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ রংপুর জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

👁️ 118 News Views
