ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্টার ও কর্মকর্তাদের বিরুদ্ধে দলিল রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে সরকারী ফি’র অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

Uncategorized আইন ও আদালত



!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ ০৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ১ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৪ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!


নিজস্ব প্রতিবেদক ঃ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সাব-রেজিস্টার ও কর্মকর্তাদের বিরুদ্ধে দলিল লেখক সমিতি সভাপতির সাথে পরস্পর যোগসাজশে যেকোনো দলিল রেজিষ্ট্রেশনের ক্ষেত্রে সরকারী ফি’র অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগের প্রেক্ষিতে বুধবার ২৬ অক্টোবর দুদক সজেকা, ময়মনসিংহ থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।

অভিযান পরিচালনা কালে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে জানা যায় দলিল রেজিষ্ট্রেশন বাবদ দলিল লেখক সমিতির সভাপতি, সম্পাদক এবং সাবরেজিস্টার সরকারি ফি অতিরিক্ত টাকা আদায় করার সত্যতা পায় টিম। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট টিম।

এছাড়া সেবা গ্রহীতাদের হয়রানি করা এবং সরকার নির্ধারিত ফি এর অতিরিক্ত আদায় বন্ধে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে এ ধরনের অনিয়মের বিষয়ে সতর্ক করে এনফোর্সমেন্ট টিম। অভিযান সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৪টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 108 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *