ভোক্তা অধিদপ্তর রাজশাহী জেলা কার্যাল‌য়ের বাজার তদারকি অভিযানে ২ টি প্রতিষ্ঠান কে ১০,০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১৫ ন‌ভেম্বর, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, রাজশাহীর সার্বিক সহযোগিতায় রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী এর ‌নেতৃ‌ত্বে রাজশাহী জেলার চারঘাট উপ‌জেলায় বাজার তদারকি মূলক অভিযান পরিচালিত হয়।

উক্ত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার বি‌রোধী বি‌ভিন্ন অপরা‌ধে ২টি প্রতিষ্ঠান‌কে ১০,০০০ টাকা জ‌রিমানা ও সতর্ক করা হয়। অ‌ভিযা‌নে প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ব‌্যবসা কর‌তে নির্দেশনা দেয়া হয়।

উক্ত অ‌ভিযা‌নে সহায়তা প্রদান ক‌রেন চারঘাট উপজেলা স‌্যা‌নিটা‌রি ইন্স‌পেক্টর ও নিরাপদ খাদ‌্য প‌রিদর্শক।
উক্ত অভিযানে রাজশাহী জেলা পু‌লি‌শের এক‌টি চৌকশ টিম নিরাপত্তা ও সহ‌যো‌গিতা প্রদান ক‌রে।

রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক মোঃ মাসুম আলী আজকের দেশ ডটকম কে জানান, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব্যাহত থাক‌বে এট একটা চলমান প্রক্রিয়া ।


বিজ্ঞাপন
👁️ 114 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *