ঢাকা তিব্বিয়া হাবিবিয়া কলেজে ইন্টার্ণী চিকিৎসকদের সনদ বিতরণ ও ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর ৮২তম ব্যাচের ইন্টার্ণী চিকিৎসকদের সনদ বিতরণী এবং ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান গত শুক্রবার ১৮ নভেম্বর,সকাল ১০ ঘটিকায় ঢাকার বখ্শী বাজারস্থ তিব্বিয়া হাবিবিয়া কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ হাকীম আ.খ. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আবদুল গনি, প্রভাষক হাকীম মোঃ আইয়ুব আলী, ডাঃ উম্মে সালমা মুন্নী, প্রাক্তণ ছাত্র হাকীম মফিজুল ইসলাম, ইন্টার্ণীদের পক্ষে মোঃ সিরাজুল ইসলাম, মোহাম্মদ নজরুল ইসলাম মোল্যা, চতুর্থৃ বর্ষের ছাত্র মোঃ মাহমুদুল হাসান প্রমুখ।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দ্বিতীয় বর্ষের ছাত্র মাওঃ হাফেজ মোঃ ইমরান হুসাইন এবং স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রভাষক হাকীম সৈয়দ মাহমুদুল হাসান মাসউদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন মোঃ নাসির উদ্দিন কবির।


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *