ভোক্তা অধিদপ্তর কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের বাজার তদার‌কি অ‌ভিযানে ৪ টি প্রতিষ্ঠান কে ২০, ০০০ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিনিধি ঃ মঙ্গলবার ২০ ডিসেম্বর, জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপ‌রিচালকের নি‌র্দেশনা মোতা‌বেক কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার বালুতুপা, বাখরাবাদ ও চৌয়ারা বাজার এলাকায় তেলসহ নিত‌্যপ‌ণ্যের বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

এ সময় সরকার নির্ধা‌রিত মূ‌ল্যের অ‌তি‌রিক্ত মূ‌ল্যে সয়া‌বিন তেল বিক্রি, দৃশ‌্যমান স্থা‌নে মূল‌্য তা‌লিকা প্রদর্শন না, অস্বাস্থ‌্যকর প‌রি‌বে‌শে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং খবরের কাগ‌জের ওপর প্রস্তুতকৃত খাবার সংরক্ষণ ক‌রে বি‌ক্রি করার ম‌তো ভোক্তা অ‌ধিকার বি‌রোধী কর্মকা‌ণ্ডের অ‌ভি‌যো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ২০ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

সকাল সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচালক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে চলা এ অ‌ভিযা‌নে স‌্যা‌নিটারি ইন্স‌পেক্টর এ‌কে আজাদ এবং জেলা পু‌লিশের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কুমিল্লা জেলা কার্যলয়ের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আজকের দেশ ডটকম কে জানান, জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে এটা একটা চলমান প্রক্রিয়া।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *