রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিনিধি ঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে গতকাল রবিবার ১৩ মার্চ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী বিভাগীয় বিআরটিএ অফিসের আয়োজনে ‍রাজশাহী মেট্রোপলিটন যাত্রী ও পণ্য পরিবহন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

সভায় উপস্থিত ছিলেন শেখ আশরাকুর রহমান, পরিচালক, বিআরটিএ, রাজশাহী, এ.এস.এম কামরুল হাসান, উপ-পরিচালক (ইঞ্জিন), বিআরটিএ, রাজশাহী, আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক), রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী, ড. এএইচএম কামরুজ্জামান সরকার, প্রফেসর, পুরকৌশল বিভাগ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়। সভায় সড়ক নিরাপত্তা, যানজট নিরসন, যাত্রী সেবা, ট্র্যাফিক শৃঙ্খলা-সহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা, প্রবীর কুমার পাল, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন), ট্রাফিক বিভাগ, আরএমপি, রাজশাহী। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহীস্থ বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *