মামুন মোল্লা (খুলনা) ঃ শুক্রবার ১৭ মার্চ, সকাল ৮ টা ৫ মিনিটের সময় মহান স্বাধীনতার স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছাঃ তাসলিমা খাতুন-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

👁️ 137 News Views
