নিজস্ব প্রতিনিধি ঃ “শ্রমিক -মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”
এই স্লোগানকে সামনে রেখে আঞ্চলিক শ্রম দপ্তর, শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসন এর আয়োজনে সোমবার পহেলা মে, সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি, বরিশালে মহান মে দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ কমিশনার বিএমপি মোঃ সাইফুল ইসলাম বিপিএম-বার ।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, জেলা প্রশাসক বরিশাল, বিভাগীয় ও জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মালিক ও শ্রমিকবৃন্দ।

👁️ 111 News Views
