যুবসমাজকে শুদ্ধ রাজনীতিতে সম্পৃক্ত করাই বড় চ্যালেঞ্জ

এইমাত্র জাতীয় রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : যুবসমাজকে শুদ্ধ রাজনীতিতে সম্পৃক্ত করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন যুবলীগের নবনির্বাচিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রোববার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় যুবলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মঈনুল হোসেন নিখিলসহ সংগঠনের অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে যুবলীগকে নিয়ে ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন দুজনেই। মাদকের বিরুদ্ধে কাজ করে যাওয়ায় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এর আগে শনিবার সংগঠনটির সপ্তম জাতীয় কংগ্রেসে শেখ ফজলে শামস পরশ চেয়ারম্যান ও মহানগর উত্তরের সাবেক সভাপতি মাইনুল হোসেন নিখিল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।


বিজ্ঞাপন
👁️ 125 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *